যে ২২টি তালিকা সবারই তৈরি করা উচিত

যে ২২টি তালিকা সবারই তৈরি করা উচিত

জীবনে চলার পথে আমাদের বহু কাজ করার ইচ্ছা জাগে। কিন্তু পরে সময়মতো মনে না পড়ায় সেগুলো আর করা হয় না। এ ধরনের ২২টি তালিকার কথা উল্লেখ করা হলো এখানে। জীবনের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য এ তালিকাগুলো তৈরি করতে পারেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. যে রেসিপিগুলো তৈরি করতে চান
আপনার প্রিয় কয়েকটি খাবারের রেসিপি থাকবে এ তালিকায়। সময় করে এ তালিকা ধরে খাবার তৈরি করতে পারবেন।

২. ভবিষ্যতে দেখতে চান এমন সিনেমা
সিনেমা কিনতে গিয়ে বা দেখতে বসে কোন সিনেমাটি দেখবেন তা যদি ঠিক করতে না পারেন তাহলে কী হবে? সে সময়কার ঝামেলা কাটানোর জন্যই এ তালিকা তৈরি করবেন। এরপর এ তালিকা ধরে নিশ্চিন্তে দেখতে থাকুন সিনেমা।

৩. যে বইগুলো আপনি পড়তে চান
এরপর বই পড়তে বসলে কোন বইটি পড়বেন ঠিক করেছেন কি? আপনার পড়তে চাওয়ার বইগুলো রাখুন তালিকা করে। এরপর সে তালিকা ধরে পড়তে শুর করুন।

৪. টিভি অনুষ্ঠানের তালিকা
টিভির কিছু অনুষ্ঠান নিশ্চয়ই দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে। এ তালিকায় রাখুন সে অনুষ্ঠানগুলোর তালিকা।

৫. প্রিয় রেস্টুরেন্ট
যে রেস্টুরেন্টগুলোতে আপনি খেতে চান তার তালিকা করুন। এরপর সে তালিকা ধরে শুরু করে দিন খাওয়া।

৬. দর্শনীয় স্থান
এ তালিকায় রাখুন যেসব স্থানে আপনি ভ্রমণ করতে চান তার একটি তালিকা।

৭. দেশ ও শহর
আপনি যেসব দেশ ও শহর ভ্রমণ করতে চান তার তালিকা রাখুন। এরপর সুযোগ পেলেই এ তালিকা ধরে শুরু করুন ভ্রমণ।

৮. শহরের যে স্থানে ভ্রমণ করতে চান
আপনার শহরের যেসব স্থানে আপনি ভ্রমণ করতে চান সেগুলো রাখুন এ তালিকায়।

৯. পাসওয়ার্ড
আপনার পাসওয়ার্ডগুলোর একটি তালিকা রাখতে পারেন এখানে। তবে তা যথাযথ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে হবে।

১০. প্রতিদিনের কাজ
প্রতিদিন যেসব কাজ আপনি করতে চান সেগুলোর একটি তালিকা করুন। এরপর এ তালিকা ধরে শুরু করুন দিন।

১১. সম্পন্ন কাজের তালিকা
সফলভাবে সম্পন্ন করা আপনার কাজের একটি তালিকা করুন।

১২. যা যা করতে চান
ভবিষ্যতের কোনো না কোনো সময়ে আপনার যেসব কাজ করার ইচ্ছা আছে সেগুলো রাখুন এ তালিকায়।

১৩. স্বল্পকালীন লক্ষ্য
আপনার জীবনের স্বল্পকালীন লক্ষ্য বা কিছুদিন পর যা যা করতে চান, সেগুলো রাখুন এ তালিকায়।

১৪. দীর্ঘমেয়াদী লক্ষ্য
আপনার জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো রাখুন এ তালিকায়।

১৫. ‘এসো নিজে করি’ প্রকল্প
আপনি নিজে নিজে যেসব প্রকল্প বা কাজ করতে চান তার তালিকা রাখুন এখানে।

১৬. বাড়ি উন্নয়ন
আপনার বাড়ির যেসব উন্নয়ন কাজ করতে চান তার একটি তালিকা রাখুন এখানে।

১৭. খুচরা কেনাকাটার তালিকা
অনেক বিষয় আছে যা পরে কিনব বলে মনে করি আমরা। যদিও বাস্তবে এসব জিনিস আর কখনও কেনা হয়না। এমন কিছু জিনিসের তালিকা করুন।

১৮. গুরুত্বপূর্ণ তারিখ
আপনার সঙ্গী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্মদিনসহ নানা গুরুত্বপূর্ণ দিন রাখুন এ তালিকায়।

১৯. বাকি পরিশোধের তারিখ
আপনার বিভিন্ন বাকি বা পাওনা পরিশোধের তারিখগুলো এখানে লিখে রাখুন। কতো তারিখে বাড়ি ভাড়া, মোবাইলের বিল ইত্যাদি দিতে হবে, তাও স্থান পেতে পারে এ তালিকায়।

২০. প্রিয় উদ্ধৃতি
জীবনে চলার পথে বহু উদ্ধৃতি আপনার নজরে আসতে পারে। এসব উদ্ধৃতির কোনোটি হয়তো প্রয়োজনের মুহূর্তে মনে নাও আসতে পারে। তাই এগুলোর একটি তালিকা রাখুন এখানে।

২১. সন্তুষ্টির বিষয়গুলো
নানা গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আপনি সন্তুষ্টি বোধ করেন। কিন্তু সব সময় এগুলো মনে রাখার জন্য লিখে রাখার বিকল্প নেই।

২২. সুখের কারণ
আপনি যেসব কারণে সুখী সেগুলো এ তালিকায় লিখে রাখুন। এতে নিজে নিজেই আপনার মুখে ছড়িয়ে পড়বে সুখের হাসি।

No comments

Powered by Blogger.