মানসিকভাবে দৃঢ় মানুষদের ৭টি বিশেষ বৈশিষ্ট্য

বুকের পাটা বলতে কী বোঝায়? এর ব্যাখ্যা করতে গেলেই সম্ভবত বিশ্বের সফল মানুষদের যাবতীয় গুণের বর্ণনা পাওয়া যাবে। বুকের পাটা আছে বলতেই এক শক্ত মনের মানুষের কথা মাথায় আসে। আর ব্যাপক সফলতার অন্যতম শর্ত মানসিক দৃঢ়তা। উদাহরণ হিসেবে বলা যায়, সফল মানুষরা পরিতৃপ্তির জন্য অপেক্ষা করতে পারেন। আবার এমন মানুষরা কঠোরভাবে তাদের লোভ দমন করতে পারেন। তারা যা করতে চান তা সম্পন্ন করতে অকুতোভয় থাকেন। এ ছাড়া এসব দৃঢ়তা তাদেরই থাকে যাদের মানসিকতা পাহাড়ের মতো অটল।
এখানে দেখুন কীভাবে দুর্দমনীয় মনের অধিকারী হওয়া যায়। অর্থাৎ, সফল মানুষরা কেমন হন।
১. এমনভাবে কাজ করুন যেন আপনি নিয়ন্ত্রক :
বলা হয়ে থাকে, অ্যান্টিঅচের তৃতীয় বিশপ ইগনাসিয়াস বলেছিলেন, 'ঈশ্বর যেন সবকিছুর দেখাশোনা করেন- এ জন্য প্রার্থনা করো। আর কাজ করো এমনভাবে যেন এ সবকিছুর দায়িত্ব তোমার ওপর বর্তেছে।'
এই একই কথা প্রযোজ্য ভাগ্য গড়ার ক্ষেত্রে। অনেকের কাছে, সফলতা আসলে ভাগ্য সহায় করেছে। কিন্তু বিফল হলে ভাগ্য বিরূপ ছিলো বলে ধরে নেন। সফল ব্যক্তিরাও ধারণা করেন যে, সফলতার পেছনে তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিলো। কিন্তু তারা ভাগ্যের সহায়তার জন্য অপেক্ষা করেন না। কাজে সফলতা না বিফলতা আসবে তার ওপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন তারা।
একই সঙ্গে তারা ভবিষ্যতে কী হতে পারে তা চিন্তা করে থেমে থাকেন না। তারা কার্যসিদ্ধি করতে মন-প্রাণ ঢেলে দেন।
২. দৃঢ়তা অপচয় করবেন না :
মানসিক শক্তি অনেকটা পেশির শক্তির মতো। তাই কারো কাছে এই শক্তির সীমাহীন সরবরাহ নেই। কাজেই যেখানে শক্তি প্রয়োগ করে কাজ হবে না সেখানে কেন শক্তিক্ষয় করতে যাবেন? রাজনীতি বা পরিবার বা যেকোনো বিষয়েই হোক না কেন, যেখানে কাজ হবে না সেখানে শক্তি অপচয় করবেন না।
৩. অতীত প্রশিক্ষণ ছাড়া আর কিছু নয় :
অতীত খুবই মূল্যবান। অতীতের ভুল থেকে শিক্ষা নিন। এরপর শিক্ষা অর্জন করে তা ভুল যান। কাজেই অতীতে যা হয়েছে তাকে আপনার প্রশিক্ষণ বলে মনে করবেন। অতীত আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না।
৪. অন্যের সফলতায় আনন্দ করুন :
আমাদের আশপাশের কারো সফলতা দেখলে আমাদের অধিকাংশই তাতে ঈর্ষাবোধ করেন। কিন্তু অন্যরা যা করেছেন তার চেয়ে অনেক ভালো কিছু আপনিও করতে পারেন। অন্যের সফলতা দেখে তা নিজের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে আনলে তাতে মানসিক চাপ তৈরি হয়। এতে হবে শক্তিক্ষয়। তাই কোনো বন্ধু যখন সফল হবেন তখন আপনিও তার সফলতায় আনন্দ প্রকাশ করুন।
৫. নিজেকে নিজে দোষারোপ করবেন না :
আপনার কথায় যথেষ্ট দৃঢ়তা রয়েছে, বিশেষ করে যখন তা নিজের সঙ্গে বলেন। তাই নিজেকে নিজেই দোষারোপ করলে শেষ পর্যন্ত মন ভেঙে যেতে পারে। তাই এটি বাদ দিয়ে সমস্যা দূর করার চেষ্টা করুন। নিজের সঙ্গে নিজে কথা বলুন কীভাবে কাজগুলো সম্পন্ন করা যায়। এ জন্য অন্যের সাহায্যও নেওয়া যেতে পারে।
৬. নিজের সন্তুষ্টির ওপর জোর দিন :
যা করছেন বা করে সফল হয়েছেন, তার জন্য সবার আগে নিজেকে ধন্যবাদ দিন। কারণ গোটা প্রক্রিয়ায় যেই আপনাকে যেভাবেই সাহায্য করুক না কেন, সবকিছু আপনি নিজেই করেছেন।
৭. আশীর্বাদগুলো দেখে নিন :
প্রতিদিন আপনি কোনো না কোনোভাবে আশীর্বাদপুষ্ট হয়েছেন। তাই কী কী পাননি সেই হিসাব না করে কী কী পেয়েছেন তা গুণে দেখুন। এসব আশীর্বাদ আপনাকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

No comments