কিছু কালজয়ী উপদেশ-১
|
আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিজেকে জ্ঞানের রাজধানী মনে করেন, কিন্তু তাদের অবস্থা তারা নিজেরাই জানেন না।তাদের কাছে আমার অনুরোধ আপনার এই অসীম জ্ঞান অন্যের মাঝে দিবেন না, কারণ আপনার এই অসীম জ্ঞান, অন্যের কোন কাযেই আসবে না, বরং দুঃচিন্তার মধ্যে ফেলে দিবে। আগে নিজেকে তৈরি করুন তারপর বলুন আপনাকে ফলো করতে…।
আমাদের মধ্যে আরো অনেকে আছেন যারা, কাউকে না জেনে, তার ব্যাপারে প্রশংসা অথবা সমোলোচনা করতে ভালবাসেন, এটা তাদের একটা নিয়মিত অভ্যাস বলা যায়।
আমি তাদেরকে তার ছিড়া বলি। পাগল বলি না, কারণ পাগলরাও এই সব করে না।
কাউকে অবহেলা করবেন না, কারণ সেও একদিন আপনাকে ছাড়িয়ে যাবে।
আমরা অন্যকে অনায়াসে বলি, তুমি এটা কর, ওটা কর কিন্তু আমরা নিজেরা এটা করি না কিংবা ওটা করি না। তাহলে আমার প্রশ্ন, আমি যেটা পারব না, আমি কেন অন্যকে সেটা করতে বলব…
|
|
যারা আপনার দৈহিক সৌন্দর্যে বিমহিত হয়ে আপনার পাশে আসন নেয়, তারা ক্ষণস্থায়ী সৌন্দর্য বিলিন হবার সাথে সাথে হারিয়ে যাবে কিন্তু যারা আপনার হৃদয়ের সৌন্দর্যের সন্ধান পেয়েছে তারা কখনোই আপনাকে ছেড়ে যেতে পারে না।
দৈহিক সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু ভালবাসা চিরস্থায়ী ♥ জয় হোক ভালবাসার, জয়তু ভালবাসা ♥ ♥ |
|
বিয়ে এই গ্যারান্টি দেয় না যে তোমাদের সম্পর্কটি চিরকাল টিকবে, এটা একটা কাগজ ছাড়া আর কিছু নয়। তেমনি রিলেশনগুলোর ক্ষেত্রেও এই কথা খাটে। তবে তুমি যদি নিশ্চয়তা দিতে পারো যে তোমাদের সম্পর্কে ভালবাসা, পরস্পর পরস্পরের প্রতি সম্মান,বিশ্বাস,বোঝাপড়া,বন্ধুত্ব আর নিশ্চিন্ত নির্ভরতার প্রত্যেকটি থাকবে তবে জেনে রেখো তোমার সম্পর্ক চিরস্থায়ী হবে।
|
|
অভ্যাস দুরকমের হতে পারেঃ
✿ এটি হতে পারে আপনার একান্ত অনুগত দাস বা ভৃত্য। ✿ অথবা হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে অত্যাচারী শাসক। আপনি আপনার অভ্যাসকে কোনটি হতে দেবেন সেটা আপনার হাতে। |
|
কখনো কখনো তোমার মুখটা বন্ধ করতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল।
এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিনত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। |
|
দুঃখ, কষ্ট এবং হতাশা ভুলে থাকার সবচেয়ে সহজ উপায় হল নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা। এমন অনেক সময় আসবে জীবনে যখন আপনাকে বাঁচাতে কেউ আসবে না, নিজের সব সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। তাই নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখুন। আপনি যেই কাজটি করছেন বা করবেন সেটিকে শুধুই প্রয়োজনের খাতিরে নয়, ভালবেসে করতে চেষ্টা করুন। একবার আপনি কাজটিকে ভালবেসে ফেলতে পারলে সেটিতে সাফল্য পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর নিজের ছোট ছোট শখ এবং গুণ গুলোর চর্চা করতে কখনোই ভুলবেন না, এগুলো আপনাকে হাসিখুশি রাখবে। আমরা অনেকেই বই পড়তে, গাইতে, নাচতে, লিখতে, ছবি আঁকতে ছোটবেলা থেকেই পছন্দ করি, এখন হয়তো ব্যাস্ততার কারনে এগুলো করাই হয় না। আপনি চাইলেই এগুলোর জন্য একটু সময় তো বের করতেই পারবেন।
কথাগুলো হয়তো বহুবার শুনেছেন... একটু করে দেখুন তো, পরে আপনি দেখবেন আপনার হাতে মন খারাপ করারই সময় নেই। |
|
অন্যের প্রয়োজনে নিজের ব্যস্ততা দেখানো যতটা আরামদায়ক, নিজের প্রয়োজনে অন্যের ব্যস্ততার কথা শোনা ঠিক ততটাই কষ্টকর।
|
|
স্যার এডমন্ড হিলারী এভারেস্ট জয় করার পর বলেছিলেন,তাকে অনুপ্রেরণা দিয়েছেন তার মা।
হিলারীর একটি বিখ্যাত কথা আছে যা আপনার ভালো লাগবে, কোনো কিছু জয় করার জন্য আপনার সিনেমার নায়ক হবার দরকার নেই,একজন অতি সাধারন বালকও অসাধারন কিছু করতে পারে যদি সে কারো দ্বারা সত্যিকার অর্থে অনুপ্রাণিত হয়। |
|
সুখী হতে গেলে সবার কথা শুনা কিংবা সবার সমালোচনা গুরুত্ব দেবার প্রয়োজন নেই। নিজেকে গুরুত্ব দিন। আপনার সকল কাজ সবার ভালো লাগতে হবে এমনটি ভাবার কোন কারন নেই। নিজের সুখের কারন অপরের উপর নির্ভরশীল করবেন না।
|
|
যখন আপনি কোন কাজে ব্যার্থ হন, তখন আপনার আবার সেই কাজটি করার সুযোগ থাকে। এবং এই সময় আপনি আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ থাকেন। যা আপনাকে একটু বেশিই সুযোগ দিবে সফল হওয়ার ক্ষেত্রে।
মনে রাখবেন, হাল না ছেড়ে যতক্ষণ আপনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন ততখন ই আপনার সফল হবার সম্ভাবনা থাকে। |
|
মানুষের চোখেই ভাল-মন্দ লেখা থাকে। শুধু চোখের ভাষাটা ভালো করে বুঝে নিতে হয়।
|
|
নিজের কথাকে প্রতিষ্ঠিত করতে কণ্ঠের জোর অপেক্ষা যুক্তির জোর বেশি দিন। মনে রাখবেন, যে জানে না সে কি বলতে চাচ্ছে কিংবা যার জানাটা সম্পূর্ণ নয় তারই যুক্তি অপেক্ষা কণ্ঠের জোর বেশি থাকে।। কিন্তু দিন শেষে যুক্তিই জয়ী হয়।।
জিনিসটা অনেকটা বৃষ্টির মতো। বৃষ্টির সময় বৃষ্টির শব্দ অপেক্ষা বজ্রের শব্দই বেশি হয়। কিন্তু মানুষ বৃষ্টির শব্দটাকেই উপভোগ করে। |
|
অন্যের ছোট ছোট প্রয়োজনগুলোর প্রতি খেয়াল রাখুন, তার অপ্রত্যাশিত উপকারগুলোও করার চেষ্টা করুন। সবচেয়ে খারাপ মানুষটাও আপনার উপকার জীবনে ভুলতে পারবে না।
|
|
সময়গুলোকে এমন ভাবে পরিপূর্ণ ব্যাবহার করুন যেন আগামীকালই আপনার মৃত্যু, তার আগেই সব শেষ করে যেতে হবে।।
আর স্বপ্ন এমন ভাবে দেখুন, যেন অনন্তকাল আপনি বেঁচে থাকবেন। ভালোভাবে বেঁচে থাকার জন্যই বড় বড় স্বপ্ন দেখতে হবে।।
|
|
দুশ্চিন্তা অনেকটা রকিং চেয়ারের মত
এটা আপনাকে করার মত শুধু একটা কাজ দেয় কিন্তু আপনাকে বিপদ থেকে একচুলও সরায় না। |
|
কেউ তার অতীতে ফিরে গিয়ে আবার সুন্দরভাবে শুরু করতে পারে না,কিন্তু যে কেউই ঠিক এই মুহুর্ত থেকে আবার নতুন উদ্দ্যোমে শুরু করে সবচেয়ে সুন্দর সমাপ্তিটা দিতে পারে।
|
|
বন্ধুত্ব কি তা ব্যাখ্যা করা দুনিয়ার সবথেকে কঠিন জিনিস। তুমি যদি বন্ধুত্বের মানে না জানো তাহলে তুমি হয়তো জীবনে কিছুই শিখতে পারো নাই। তুমি বন্ধুদের মাঝে থাকো, তাদের খারাপ সময়ে পাশে থা্কো, তাদেরকে সবসময় তোমার পাশে থাকতে দাও। ক্কখনো এত বেশি ব্যস্ত হয়ে পড়ো না যেন তাদের জন্য তোমার সময় না থাকে, বিরক্ত হয়ো না, তাদেরকে একা ফেলে চলে যেয়ো না। বন্ধুরা সেই আঠার একটি অংশ যা জীবন এবং বিশ্বাসকে একসাথে জুড়ে রাখে। এর মূল্য তুমি এখন বুঝতে না পারলেও কোন এক সময় ঠিকই বুঝবে, কিন্তু তখন যেন অনেক দেরী না হয়ে যায়।
|
|
সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করেন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে করতে পারেন, তবে সাফল্য আসবেই।
|
|
টেকো মাথর একজন ব্যাক্তি পার্কে বসে পেপার পড়ছিলেন । হঠাৎ এক মাছি তার টেকো মাথায় বার বার বসতে লাগল,তিনি পেপারটি রোল করে বার বার নিজের মাথায় মাছি তাড়াতে বাড়ি দিচ্ছিলেন । এতে মাছির চেয়ে তার ই বেশী লাগছিলো ।
হঠাৎ তিনি ব্যাপারটা উপলব্ধি করে একটি সিদ্ধান্তে এলেন,''ছোট ছোট শত্রু সাথে লড়াই করলে নিজের ই ক্ষতি হয় সবচেয়ে বেশী । '' এভাবেই আমরা অপরের ছোট ছোট ভুলকে বড় বড় ভাবে দেখে সম্পর্কে শুন্যতা সৃষ্টি করি,যে শুন্যতায় আর কাউকে নয় নিজেকেই পড়তে হয় । ক্ষমা করা মহৎ মানুষের লক্ষণ । মহৎ হবার সুযোগ পেলে ছাড়বেন কেন? |
|
আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে।।
একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।। |
|
একটা প্রতিশ্রুতি চাইবো আজ। আপনি যেখানেই যান, যে কাজেই থাকুন, নিজেকে সবসময় মনে করাতে থাকুন যে-
✿ আপনি যতটা বিশ্বাস করেন তার চেয়েও অনেক বেশি সাহসী ✿ শারীরিকভাবে নিজেকে যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী ✿ যে কোনো কাজে নিজেকে যতটা মনে করেন তার চেয়েও বেশি দক্ষ ও পারদর্শী। |
|
যখন আপনি লক্ষ্য থেকে দৃষ্টি সরিরে নেন, তখন বাধাগুলি ভয়াবহরূপ ধারন করে। - হেনরি ফোর্ড
|
|
আপনার বাবা-মাকে ভালোবাসুন, তাদের যত্ন নিন কারন বাবা-মায়ের গুরুত্ব আপনি সেদিনই বুঝতে পারবেন যেদিন আপনাকে তাদের খালি চেয়ারটা দেখতে হবে।
|
|
প্রতিটি মানুষের জীবনেই কষ্ট আছে
শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন, নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা মৃদু হাসি দিয়ে। |
|
"যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।" -হিউ হোয়াইট (১৭৭৩-১৮৪০)
|

No comments