মেয়েরা কোন কারন ছাড়াই কাঁদে কেন???

মেয়েরা কোন কারন ছাড়াই কাঁদে কেন???
জিজ্ঞেস করা হয়েছিল কোন এক বিজ্ঞজনকে।
তিনি জবাব দিয়েছিলেন......
আল্লাহ সুবহানাহু ওতায়া'লা যখন মেয়েদের সৃষ্টি করেন, তখন তাদেরকে অত্যন্ত সহনশীল একটা কাঁধ দান করেন। যাতে তারা জগতের সমস্ত কষ্ট বহন করতে পারে...।
দান করেন কোমল, নরম, সৃষ্টির সুক্ষ স্নেহময় দু'টি বাহু, যা দ্বারা তারা প্রশান্তি দান করে....।
দান করেন প্রচন্ড মানুষী শক্তি, যাতে তারা সন্তান জন্মদানের কষ্ট সহ্য করতে পারে এবং সন্তানরা বড় হয়ে তাদের এড়িয়ে চললে ও তাদের সাথে সন্তানরা খারাপ আচরণ করলেও তা মাফ করতে পারে....।
তাদের দান করা হয় ধর্য্যশক্তি, যাতে পরিবারের সব যাতনা সয়েও তাদের সাথে উত্তম আচরণ করতে পারে.....।
পরিবারের কঠিন মুহূর্তে কোন রকম হা হুতাশ না করে অভেদ্য দেয়ালের মত অটল থাকতে পারে....।
আর যখন সবাই তাকে ব্যর্থতার তিরস্কার করে তখন সে চুপ থাকতে পারে।
আল্লাহ সুবহানাহু ওতায়া'লা তাদের অন্তরে নিজ সন্তানদের প্রতি মহব্বতের অফুরন্ত বারিধারা ঢেলে দেন। যা কখনও মলিন হয় না বা শেষ হয় না......। এতে সন্তানরা তাদের গালাগাল করুক বা তাদের ব্যপারে সীমালঙ্ঘন করুক না কেন....।
দান করেন স্বামীর প্রতি ভালবাসায় ভরা একটা কোমল হৃদয়, যে হৃদয় সবসময় স্বামীর প্রতি টান অনুভব করে এবং স্বামীর সব খারপ আচরণ ভুলে যেতে অনুপ্রাণিত করে....।
কেননা, তাকে সৃষ্টি করা হয়েছে স্বামীর (পুরুষের) হৃদয়ের একেবারে কাছের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। যা ভালবাসার আলোয়।
আল্লাহ সুবহানাহু ওতায়া'লা তাদের প্রজ্ঞা দান করেন। যাতে দম্পত্য জীবনে তারা এই বলে সুখী থাকতে পারে যে, আমাকে একজন নিষ্ঠাবান স্বামী দান করা হয়েছে। বিশেষ করে.... ঘরে যখন অভাবের কড়া নড়ে।
আর এসব কারনেই তাদের দান করা হয়েছে নীরব অশ্রু।
যেই অশ্রু নীরবে তারা প্রবাহিত করে দিনের পর দিন জমে উঠা কষ্টের বোঝাকে এবং উপরের সব গুরু দায়িত্বের কষ্টকে অঝর বর্ষণের ন্যায় ধুয়ে মুছে সচ্চ স্ফটিকের মত শ্বেত শুভ্র করে ফেলতে পারে। যা জগতের ভারসাম্যকে রক্ষা করে।
আর এভাবেই তারা নতুন করে শক্তি অর্জন করে জগতের চাকাকে সচল রাখে।
পৃথিবীর সকল মা'কে হাজার সালাম।
.
.
.
[ফিলিস্তিনী এক বোনের লিখা থেকে]
অনুবাদ :
সালাহুদ্দীন আয়্যুবী।

No comments

Powered by Blogger.