তরুণ বয়সেই যারা সফল তারা অবসরে যে ১৩টি কাজ করেন

সুস্থ দেহ এবং মন আপনাকে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার সামর্থ্য প্রদান করে। অফিসে আপনি যেভাবেই কাজ করেন না কেন তাতে যদি আপনি সফল হন, তবে আপনার রিলাক্স করা বা অবসরে অন্য কিছু করাকে সমর্থন জানাবে প্রতিষ্ঠান। আবার যারা নিজ নিজ ক্ষেত্রে সফল, তারা বিশেষভাবে অবসরের সময়টি কাটিয়ে দেন। এখানে বহু সফল মানুষের জীবনযাপন পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা আপনাদের জন্য একটি তালিকা করেছেন। এখানে বলা হচ্ছে, বিশ বা তিরিশের কোঠায় পা রেখেছেন এমন সফল মানুষরা তাদের অবসর কীভাবে কাটান।
১. সামাজিক যোগাযোগ তৈরি করেন :
এই মানুষরা তাদের অবসরে সোশাল মিডিয়ায় কাটান। তাদের রয়েছে একটি সমৃদ্ধ সামাজিক যোগাযোগ। বিশেষ করে যারা বিশ ও তিরিশের কোঠায় পা রেখেছেন তাদের জন্য একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলা অতি জরুরি।
২. পরিবার ও বন্ধুমহলে সময় কাটান :
সময় পেলেই তারা পরিবার ও পরিজনদের সঙ্গে সময় কাটান। এতে তাদের সঙ্গে পরিবার ও বন্ধুমহলের বন্ধন আরো দৃঢ় হয়।
৩. তারা সুস্বাস্থ্যের অধিকারী হন :
যেকোনো ক্ষেত্রে সফলতা আনতে হলে দৈহিক সুস্থতার প্রয়োজন। এ জন্য অধিকাংশ সফল মানুষদের শরীরচর্চা করতে দেখা যায়। এ জন্য তারা বিভিন্ন খেলাসহ ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকেন।
৪. নতুন কিছু শেখেন :
বিশ বা তিরিশের কোঠায় সফল যারা হয়েছেন তাদের মধ্যে প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রবণতা দেখা গেছে। একটা মানুষ সবকিছু জানতে বা শিখতে পারেন না। কিন্তু প্রতিদিনই নতুন কিছু একটা শেখার মাধ্যমে জীবনসংশ্লিষ্ট যাবতীয় প্রয়োজন মিটতে পারে জ্ঞান থেকে।
৫. সফলতাকে উপভোগ করেন :
পেশাগত জীবনে বা ব্যক্তিগত জীবনে যেখানেই হোক না কেন, তারা প্রতিটি সফলতাকে উপভোগ করেন। অবসরে তারা নিজ কর্মের মূল্যায়ন করেন এবং সফলতাটুকু উপভোগ করেন যা আরো উৎসাহী করে তোলে।
৬. বাইরে সময় কাটান :
কাজে-কর্মে নিজেকে ফিট রাখতে সফল তরুণ-তরুণীরা অবসরে ঘুরতে যান। প্রকৃতির সঙ্গে মিশে যান যা তাদের সমস্ত ক্লান্তি-জ্বরা দূর করে দেয়। পুরো ফ্রেশ অবস্থায় তারা আবার কর্মজীবনে ফিরে আসেন।
৭. স্বাস্থ্যের জন্য ভালো খান :
তারা প্রতি ছুটিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ভালো মানের খাবার খান। অথবা পরিবারের সঙ্গে দারুণ খাবারের আয়োজনে যুক্ত থাকেন। মানসিক শান্তি পাওয়া থেকে শুরু করে উন্নত খাবার বেছে নেন দৈহিক সুস্থতার জন্য।
৮. ভ্রমণপিয়াসী হন :
তাদের মধ্যে পর্যটকের মানসিকতা থাকে। সুযোগ পেলেই তারা দূরে কোথাও ঘুরতে যান। ভ্রমণের মাধ্যমে মনের উদারতা বাড়ে এবং একই সঙ্গে যোগ হয় অভিজ্ঞতা।
৯. স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন :
তারা যা করেন তা স্বতঃস্ফূর্তভাবেই করেন, হোক তা অবসরের কাজ বা পেশাগত কাজে। সব সময় এই স্বতঃস্ফূর্ত মনোভাব ধরে রাখার অর্থ হলো, আপনি যেকোনো কাজ সম্পন্ন করতে প্রস্তুত এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পটু। আর এগুলো নেতৃত্বের গুণ প্রকাশ করে।
১০. জনকল্যাণমুখী হন :
তারা জনহিতকর কাজ করার মনোভাব পোষণ করেন। একে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেন তারা। আর সব কাজেই নিজের আদর্শ ধরে রাখার চেষ্টা করেন।
১১. কাজে মনের সমর্থন থাকে :
তারা নিজের আদর্শবিরোধী কোনো কাজ করেন না। যে কাজ করেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। তাই মন সমর্থন দেয় এমন কাজই করার চেষ্টা করেন তারা।
১২. সৃষ্টিশীলতায় নিজের প্রকাশ :
অবসর সময়কে তারা নিজেকে মেলে ধরার মতো কাজ করেন। তাদের সেই কাজে থাকে সৃষ্টিশীলতা। হতে পারে তা কোনো শৈল্পিক কাজ বা অন্য যেকোনো কিছু। ১৩. চার্জ নিয়ে নেন : ক্রমশ ক্ষয়ে যাওয়া দেহ-মনকে সুযোগ পেলেই চার্জ দিয়ে নেন তারা। আর এভাবেই নিয়মিতভাবে তারা সব কাজে সফলতা বয়ে আনার জন্য থাকেন সামর্থবান।

No comments