অন্যের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে ১২টি টিপস

অন্যের কাছে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে ১২টি টিপস

অন্যের কাছে আপনি যদি একঘেয়ে হয়ে ওঠেন তবে কিছু পরামর্শ গ্রহণের প্রয়োজন আপনার। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে ১২টি টিপস দিচ্ছেন একজন বিশেষজ্ঞ। এর প্রয়োগ ঘটিয়ে হয়ে উঠুন প্রিয় ব্যক্তিত্বের অধিকারী।

১. রোমাঞ্চকর অভিযাত্রী হয়ে উঠুন। বিভিন্ন স্থানে অভিযানে যান এবং নিজের ভেতরটাকে উন্মুক্ত করুন। আপনার ভেতরটাই অন্যকে একঘেয়ে অনুভূতি এনে দেয়।

২. নিজের ভেতরে আটকে রাখা যাবতীয় বিষয়ের প্রকাশ ঘটান। কিছুটা ঝুঁকি নিন, হাসুন, অদ্ভুত কিছু করার অনুভূতি নিন। নানা বৈচিত্র্যময় পরিস্থিতির স্বাদ নিন। প্রকৃতির সঙ্গে মিশে যান এবং প্রকৃতির সন্তান হয়ে উঠুন।

৩. গোয়েন্দগিরি করুন : ঠিক যেনো গোয়েন্দা আপনি, এমন উৎসুক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করুন। আশপাশের সাধারণ জিনিসের অসাধারণ দিকটি উদ্ভাবনের চেষ্টায় মন দিন।

৪. জীবনের নিয়মিত কর্মসূচির ব্যত্যয় ঘটান। জরুরি কাজ থেকে কিছু সময় চুরি করে কবিতা লেখার চেষ্টা করুন। চাঁদের আলোতে ঘুরতে যান। রাত জেগে ভিন্ন ধরনের কাজ করুন। দিনে যে কাজ করতেন তা বাদ দিয়ে অন্যকিছু করুন যা কোনো দিন করেননি।

৫. যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করুন, কেনো? এর জবাব ও কারণ বের করার চেষ্টা করুন। না পারলে জবাব খোঁজার চেষ্টা চালাতে থাকুন।

৬. যা উদ্ভাবন করেছেন তা সবার সঙ্গে শেয়ার করুন। যে দিকে কোনো দিন মনযোগ দেননি সেখান থেকে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করুন।

৭. নিজেকে নতুন কিছু করতে প্ররোচিত করুন। এ বিষয়ে কিছু বলুন, করুন এবং এগিয়ে যান। এ জন্য যা করা প্রয়োজন বা যেখানে যাওয়া প্রয়োজন তাই করুন। কোথাও যাওয়ার জন্য নিমন্ত্রণের অপেক্ষায় থাকবেন না।

৮. সব কথা পরিষ্কারভাবে উপস্থাপন করুন। আপনার কাছে যা সহজ তা অন্যের কাছে রহস্যময় মনে হতে পারে। আপনার কাছে যা পুরনো বিষয় তা অন্যের কাছে নতুন কিছু হতে পারে। আপনার কাছে যা নস্যি তা অন্যের কাছে অসম্ভব ঠেকতে পারে। তাই এসব বিষয় উন্মুক্তভাবে উপস্থাপন করুন অন্যের কাছে।

৯. কিছু একটা করতে থাকুন। বক্তব্য দিন, পড়ুন, শিখতে থাকুন, কাউকে কোনো কাজে সহায়তা করুন। কী করছেন বা কতো দিন ধরে করছেন তা কোনো বিষয় নয়।

১০. ক্লাবে বা দলে যোগ দিন। নতুন কিছু শিখতে কোনো কোর্স করুন। কোনো বড় কাজে স্বেচ্ছাশ্রম দিন। কোনো আলোচনা সভা বা কনফারেন্সে যোগ দিন। কোন বিষয়ে কী হচ্ছে তা সমস্যা নয়।

১১. নিজেকে সততার সঙ্গে উপভোগ করুন। নিজের কাজ, উদ্দেশ্য, লক্ষ্য, অভিজ্ঞতা ইত্যাদি সবকিছু উপভোগ্য করে তুলতে যা প্রয়োজন তাই করুন। গান শুনুন যা সাধারণত শোনা হয় না, ছবি আঁকুন যা কখনো করেননি।

১২. চিন্তা করুন। যেকোনো বিষয়ে গভীর চিন্তায় ডুবে যান। যেকোনো বিষয়ে প্রচলিত ধারণার বাইরে কিছু বের করার চেষ্টা করুন। যেকোনো ধারণাকে ভেঙে অন্যভাবে জোড়া লাগান। নতুন কিছু বের করুন, তা ভালো হোক বা মন্দ।

No comments

Powered by Blogger.